ঢাকার কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর মশার আবাসিক এলাকায় পরিণত হয়েছে! মশা দিনে-রাতে সবসময় উপদ্রব করছে। মশা সন্ধ্যাবেলায় বাসা-বাড়িতে ঢোকে এবং সকাল অবধি ঝাঁক বেঁধে অবস্থান করে। মশার অত্যাচারে বাসিন্দারা অতিষ্ঠ। এই এলাকার উত্তর পাশে ডোবা-নালা রয়েছে, যা মশার প্রজনন ক্ষেত্র। পরিশেষে এই এলাকায় মশক নিধন অভিযান শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোহাম্মদ সোহেল খাঁ,
৪২১ পশ্চিম রসুলপুর,
কামরাঙ্গীরচর, ঢাকা ১২১১
