শ্রীপুর মডেল থানার এস আই মোমেন সিরাজীকে সোমবার গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত এস আই মোমেন সিরাজী গত ১৫ জুন শনিবার রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নাধীন নয়াপাড়া গ্রামের ইয়াবা সেবী জুলহাস ও কথিত ইয়াবা ব্যবসায়ী এনামকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গভীর রাতে মোটা অংকের (২ লাখ) টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী এনামকে ছেড়ে দিলেও মাদক মামলায় ইয়াবা সেবী জুলহাসকে আদালতে প্রেরণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে, তাকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
