এক বিচারকের অপসারণ দাবিতে পঞ্চগড়ে আদালত বর্জন আইনজীবীদের

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৪
পঞ্চগড় জেলা জজ আদালতের সহকারী জজ সুলতান মাহমুদের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছে পঞ্চগড়ের আইনজীবীরা। গতকাল সোমবার দুপুরে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ আইনজীবীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে স্থানীয় আইনজীবীরা আদালত বর্জনের এই কর্মসূচি পালন করে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুর রহমান জানান, সুলতান মাহমুদের অপসারণ না করা পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ ব্যাপারে সহকারী জজ সুলতান মাহমুদ কোন কথা বলতে রাজী হননি।