মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
বিপুল স্যানাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বিপুল স্যানালের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মতিঝিল এজিবি কলোনীস্থ হিন্দুপাড়া শ্রী শ্রী হরি মন্দিরে সন্ধ্যা ৭টায় গীতা পাঠ, পূজা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ২২ জুন দুপুরে মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টারে বিপুল সিদ্ধার্থ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবেং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।