সাবিনকোর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) গত ৭ জুন অনুষ্ঠিত ২৯তম বার্ষিক সাধারণ সভায় ৩০০ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাবিনকো একটি যৌথ অংশীদারী ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার মালিকানা সমভাবে বাংলাদেশ এবং সৌদি সরকারের। কোম্পানির চেয়ারম্যান আহমেদ এম আল গান্নাম সভায় সভাপতিত্ব করেন। সভায় বদর ইব্রাহীম এইচ আল মাজইয়াদ (পিআইএফ) অরিজিত্ চৌধুরী নিজ নিজ শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করেন। চেয়ারম্যান ছাড়া কোম্পানি পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত পরিচালকবৃন্দ মো. আবুল কালাম আজাদ, সচিব ইআরডি (ডেপুটি চেয়ারম্যান) ফজলে কবির, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং আব্দুল মালেক, অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ১ এবং সৌদি সরকার কর্তৃক মনোনীত পরিচালকবৃন্দ তালিব এ আল গানমী, রেভিনিউ বিষয়ক সহকারী উপমন্ত্রী এবং সুলিমান এম আল মুগাইরিন, ফিনানসিয়াল এ্যানালিষ্ট (পিআইএফ)। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইরুল হাসান এবং ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ। এছাড়াও সভায় সাবিনকোর পরিচালনগত অবস্থা, হিসাব এবং বিনিয়োগ পর্যালোচনা করা হয়।