দুদকের প্রতিক্রিয়ার পরই বিশ্বব্যাংককে চিঠি :অর্থমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৫৭
পদ্মা সেতুতে দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনের উপর সরকারের পক্ষ থেকে জবাব দিয়ে গতকাল চিঠি পাঠানো হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিক্রিয়ার পরই এই চিঠি পাঠানো হবে। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের মতামত এ সপ্তাহের মধ্যেই জবাব দেয়া হবে। এর আগে দুদকের প্রতিক্রিয়াটা পেতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, সোমবার (গতকাল) পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক প্যানেলের চূড়ান্ত প্রতিবেদনের জবাব দেয়া হবে।