মন্ট্রিয়লে গত রবিবার শেষ হলো টানা তিনদিনব্যাপী ম্যারাথন সাংস্কৃতিক আড্ডা। চতুর্থবারের মতো এবারো ১৪, ১৫, ১৬ জুন স্থানীয় প্রেইরী নদীর পাড়ে ঘন অরণ্যের ভেতর বোয়া দ্য লিয়েজ কটেজে বাঙালিদের এই সাংস্কৃতিক উত্সবে চলে গল্প-কবিতা-ছড়া পাঠ, সঙ্গীতানুষ্ঠান। সেইসাথে নির্মল জমজমাট আড্ডা। এবারের সাংস্কৃতিক উত্সবে অংশ নেন দুই বাংলা ছাড়াও নিউইর্য়ক, মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া থেকে প্রচুর কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিককর্মী। তাদের মধ্যে ছিলেন জ্যোতি প্রকাশ দত্ত, লুত্ফর রহমান রিটন, পূরবী বসু, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, তপন চৌধুরী, তাজুল ইসলাম, রাকীব হাসান, নাহার মনিকা, সাদ কামালী, শেখর-ই-গোমেজ, অপরাহ্ন সুস্মিতা প্রমুখ। অনুষ্ঠানের শেখ দিনে কবি খোন্দকার আশরাফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
