তোমাদের চিঠি থেকে

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:২১
প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভাল আছ নিশ্চয়ই। আমি ভাল। এইতো আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হল। ফলাফল ভাল। খুলনার বন্ধুরাও যেন ভাল থাকে। অল্পদিনের মাঝে সব স্কুল-কলেজ গ্রীষ্মের ছুটি দিবে। চারপাশে অনেক ফল পাওয়া যায়। সবাই নিশ্চয়ই অনেক ফল খাবে। খাওয়ার আগে ভাল করে ফল ধুয়ে নিবে। জানো তো, এখন ফলে ফরমালিন দেয়। তাই অনেকক্ষণ ফল পানিতে ভিজিয়ে রাখবে। নিশ্চয়ই তোমরা গ্রামে যাবে। মামার বাড়ি যাবে। ওহ্ বন্ধুরা মনে পড়েছে সেই ছড়াটা- আয় ছেলেরা আয় মেয়েরা..... ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। সবাই সাবধানে থাকবে। আবার দেখো ছুটিতে ছুটিতে মজা করতে করতে পড়ালেখা ভুলে যেও না। বাবা বলছে- সামনের পরীক্ষায় আরো ভালো করতে হবে। ছুটিতে আমি গ্রামে যেতে পারব না। আপুর অনেক পড়া তাই। তবে শহরে নানাবাড়ি যাব। ছোট মামা অনেক ভাল। অনেক আদর করে। তবে ছোট ভাই লিবানের জন্য খারাপ লাগে, ও লন্ডনে থাকে। আর সায়ান ভাইয়াটা উত্তরা থাকে। ও অনেক সুন্দর। আমাকে জোর করে করে আপু ডাকে। বন্ধুরা সবাই ভাল থেকো। ভালভাবে ছুটি উপভোগ করো। অভ্র ফারিহা সদস্য নম্বর: ২০৬২ বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, ফার্মগেট, ঢাকা।