আয় আয় দেখে যা

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:২২
ভালোবেসে নাম লিখি বালুচরে বাংলায় কচি লাউয়ে নাম লিখি উঠোনের জাংলায়। পিতলের পটে লিখি প্রতিদিন নাম যার সে আমার জননীর মধুনাম নাম তার। গাছের বাকলে আমি এঁকে যাই অ আ আকাশের তারাগুলি আয় আয় দেখে যা। হূদপাতে লেখা দেখো ছায়াঘন প্রিয়ধাম পৃথিবীতে কে আছে দিতে পারে ঠিক দাম! কাগুজে টাকার নোটে নাম লিখি প্রিয়নাম সে আমার বাংলার বাংলার শতনাম।