হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বন্ধু কি খবর বল...

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:৩৭
সবসময় আড্ডা, হাসি-ঠাট্টা, রাগ-অনুরাগ, আর তাদের খুনসুটিগুলোকে নিয়ে ব্যস্ত থাকে। ক্যাম্পাসের তাদের এই জীবনের জন্য শিক্ষার পাশাপাশি অবারিত ডাক দিয়ে উপস্থিত হয় নানা সময়। সেই সময়ের মধ্যে যেন শ্রেষ্ঠ সময় বিশ্ববিদ্যালয় জীবন। এ সময় মানুষ পরিপূর্ণ যৌবন ধারণ করে। অসাধারণ সব স্বপ্ন তারা লালন করেন। শরীর আর মন থাকে তারুণ্যে ভরপুর। ফলে উত্সাহ, উদ্যম, আনন্দ, স্বপ্ন সবকিছু মিলিয়ে বিচিত্র এক জীবন অতিক্রম করি এ সময়ে আমরা। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক রকম ভাবনা, মাঝামাঝি সময়ে এসে গভীর হয় এই ভাবনা। বিশ্ববিদ্যালয় জীবন মানেই নিয়মিত ক্লাস, এ্যাসাইনমেন্ট, পরীক্ষা, লাইব্রেরীতে বইপড়া, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্রাউজিং, হাসি-ঠাট্টা, আড্ডা, হৈ-হুল্লোড়, মান-অভিমান, রাগ-অনুরাগ, পিকনিক, গান আর আনন্দের মাঝে ডুবে থাকা। আর নিয়মিত ক্লাস শেষে ক্লান্ত অবস্থায় হলে ফেরা। হলে ফিরে শুরু হয় আরেক জীবন। সময়মত ক্লাস শেষে হলে ফিরলে ক্যান্টিন ও ডাইনিংয়ে খাবার পাওয়া যায়। শুধু তাই নয় বেলা একটু গড়িয়ে গেলেই খাবার আর পাওয়া যায় না। ব্যাস বিশ্ববিদ্যালয়ের অন্যরকম জীবন এভাবেই চলে। ক্যাম্পাসে প্রায় সরাদিনই চলে শিক্ষা কার্যক্রম। আর ক্লাসের ফাঁকে ফাঁকে চলে শিক্ষার্থীদের আড্ডা ও বিভিন্ন কর্মসূচি। কোথাও বসে বন্ধু-বান্ধবদের আড্ডা এবং কোথাও বসে সংগঠনগুলোর সাংস্কৃতিক আড্ডার।