আপনার কাছে অনেক রেকর্ডেরই কোনো মানে না থাকলেও স্রেফ গিনেজ রেকর্ডের পাতায় নিজেদের নাম লেখানোর জন্য অনেকেই মুখিয়ে থাকেন। আর এদেরই একজন বোধকরি যুক্তরাজ্যের অধিবাসী অ্যাডাম রিজনার। সারে’র গিল্ডফোর্ডের অধিবাসী এই ব্যক্তি সম্প্রতি পূর্ণ আকারের দশটি মোমবাতি জ্বলন্ত অবস্থায় মুখে ধরে রেখে একসাথে সবচেয়ে বেশি মোমবাতি মুখে ধারণ করার রেকর্ড গড়েন। আর এই রেকর্ডটি গড়ার জন্য তাকে একটানা ৩০ সেকেন্ড মুখ দিয়ে কামড়ে ধরে রাখতে হয়েছে জ্বলন্ত মোমবাতিগুলো।
