একস্লিপ :আতিকুল হক চৌধুরী

আপডেট : ১৮ জুন ২০১৩, ২০:৩৭
কর্মজীবন ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে আতিকুল হক চৌধুরী কর্মজীবন শুরু করেন, ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। প্রযোজনা তার প্রযোজিত নাটকের সংখ্যা দুই শতাধিক। তার প্রযোজিত নাটকের মধ্যে যারা টেলিভিশনে প্রথম অভিনয় করেন তারা হলেন—আবুল হায়াত, হুমায়ূন ফরীদি, শর্মিলী, কেয়া চৌধুরী, মিতা চৌধুরী, জুয়েল আইচ, আফরোজা বানু, আবিদা আলী, মেঘনা, শম্পা রেজা, শমী কায়সার, নোবেল, নূসরাত ইয়াসমিন টিসা, সুস্মিতা রায়, শিল্পী সরকার অপু, এমি রহমান, সালমান শাহ প্রমুখ। রচনা টিভিতে তার উল্লেখযোগ্য রচিত নাটকের মধ্যে রয়েছে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবীণ দিয়ে দেখুন’, ‘যদি দূরের পথ’, ‘অন্বেষণ’, ‘জলাশয় কতদূর’, ‘গাইড’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘সন্ধি কতদিন’, ‘কোথায় যাবো?’, ‘কম্পাস’, ‘সাতদিনের ছুটি’, ‘সাড়ে তিনহাত’, ‘ধূসর প্রাসাদ’ ইত্যাদি। সম্মাননা শ্রেষ্ঠ নাট্য প্রযোজক হিসেবে তিনি ১৯৭৬ সাল লাভ করেন জাতীয় টেলিভিশন পুরস্কার। এ ছাড়া তিনি অর্জন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা পুরস্কার, সিক্যুয়েন্স পুরস্কার, শেরে বাংলা স্মৃতি পুরস্কার, স্যার সলিমুল্লাহ স্মৃতি পুরস্কার, রংধনু, পুরস্কার, অগ্রপথিক পুরস্কার, ধ্বশিজ পদক, নাট্যসভা পদক, লাইফ পুরস্কার, টেনাসিনাস পুরস্কার, যায় যায় দিন পুরস্কার, তারকালোক পুরস্কার, কথক সাংস্কৃতিক পুরস্কার, ঢাকা আর্টস কাউন্সিল পুরস্কার, অর্জন সাংস্কৃতিক পুরস্কার, আনন্দ থিয়েটার পুরস্কার, টেলিভিশন প্রযোজক সমিতি পুরস্কার, ঢাকা লায়ন্স পদকসহ আরও নানান পুরস্কার। তিনি নয়াদিল্লিস্থ বিশ্ব উন্নয়ন সংসদ কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন।