আরামিট সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৮ জুন ২০১৩, ২০:৩৯
সিমেন্ট প্রস্তুতকারক চট্টগ্রামের আরামিট সিমেন্ট লিমিটেডের ২০১২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কোম্পানীর সপ্তদশ বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরী এম.পির সভাপতিত্বে সভায় পরিচালক দিনা আহসান, মনোরঞ্জন চাকমা, এসএম জামাল আহমেদ এবং ইন্ডিপেন্ডেন্ট পরিচালক এসএম রেজাউর রহমান, মো. তৌহিদুল আনোয়ার, কোম্পানী সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন।