আড়াইহাজার ও গোপালদী পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলরদের মাঝে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। গোপালদী পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত পারভিন আক্তার (দোয়াত কলম), আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব সুন্দর আলী (চশমা), হাবিবুর রহমান (তালা), মেহের আলী (জাহাজ), হারুনুর রশিদ (টেলিভিশন), কাজী সুজন ইকবাল (কাপ পিরিচ), বিল্লাল হোসেন (মাইক), মোজাম্মেল হক জুয়েল (টেবিল) বিদ্রোহী বিএনপি কবির হোসেন (টেলিফোন), রুহুল আমিন মোল্লা (প্রজাপতি), কাজী আ. সেলিম ( আনারস)। ১১ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগের এবং ৪ জন বিএনপির। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পারভিন আক্তারকে ঘোষণা দিলেও আওয়ামী লীগ ঘোষণা দিতে পারেনি। গোপালদী পৌরসভায় বিএনপি সমর্থিত আবুল বাশার কাসু (কাপ পিরিচ), আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম (তালা) ও বিদ্রোহী আওয়ামী লীগ আলহাজ্ব এম এ হালিম শিকদার (আনারস)। এখানে বিএনপির একজন এবং আওয়ামী লীগের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
