নিউজপ্রিন্টের ওপর থেকে প্রস্তাবিত ২৫ ভাগ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রস্তাবিত আমদানি শুল্ক প্রত্যাহার করা না হলে সংবাদপত্রশিল্প গভীর সংকটে পড়বে। এছাড়া গোলাম সারওয়ারের সভাপতিত্বে সম্পাদক পরিষদের এ সভায় সাংগঠনিক বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, আনোয়ার হোসেন, মাহফুজ আনাম, মতিউর রহমান, রিয়াজ উদ্দিন আহমদ, এএমএম বাহাউদ্দীন, মতিউর রহমান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, শ্যামল দত্ত, ইমদাদুল হক মিলন, আলমগীর মহিউদ্দীন, নঈম নিজাম, খন্দকার মুনীরুজ্জামান ও মোজাম্মেল হক। - প্রেসবিজ্ঞপ্তি
