আজকের রাশিফল

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৬:৫০
২০ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৬ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভ রত্ন: পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি:মানবতাবাদী ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি কল্পনাপ্রবণ, সৃজনশীল ও কৌশলী। আপনার বুদ্ধি ও ইনটুইশন প্রখর। ভ্রমণ ও বৈচিত্র্য ভালোবাসেন। আপনি শান্তির প্রত্যাশী। তাই দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলতে চান। মনের বিরোধই আপনি আপোষ ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন। আত্মীয় ও স্বজনদের জন্য অনেক কিছু করতে চাইলেও তারাই আপনাকে ভুল বুঝতে পারে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ওস্তাদ মোস্তাক আলী খান, বিজ্ঞানী ফ্রেডরিখ হপকিন্স, লিনিয়ার হেলম্যান অডিমারফি, কবি সুফিয়া কামাল। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। সিদ্ধান্তহীনতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। চিন্তা-ভাবনা করে কাজ করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ চিন্তা-ভাবনা করে কাজ করলে সাফল্য আসবে। নিজের বুদ্ধি-বিবেচনার উপর অধিকতর গুরুত্ব দেয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক ঝামেলা কমে যাবে। নতুন বিনিয়োগে সফল হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকি নেয়া ঠিক হবে না । মিথুন রাশি ২১ মে-২০ জুন\ কোনো সংবাদে বিচলিত বোধ করবেন। কোনো গোপন কথা প্রকাশ হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের আইনী সমস্যার সম্মুখীন হতে পারেন । কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আপনার দুঃসময়ের অবসান হতে পারে। কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রভাব-পতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ সন্তানের কোনো ধরনের সমস্যায় বিব্রত বোধ করবেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। বিদেশযাত্রা বাধাগ্রস্ত হতে পারে। সাময়িক হতাশা দেখা দিতে পারে। কর্মস্থলে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। সহকর্মীদের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। গৃহে আত্মীয়ের সমাগম হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় অসুস্থ বোধ করবেন। রোমান্স শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। রাজনীতিকদের জন্য সময় কিছুটা জটিল থাকবে। জটিলতার ভেতর দিয় কোনো সুযোগ পেতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাউকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কভাবে যাচাই করুন। বেশি বিশ্বাসের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অকারণে ঝুঁকি নিবেন না। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সাংসারিক কাজে ব্যয় আধিক্য দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বৈষয়িক ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। কোন ব্যাপারে আইনগত সমস্যায় না জড়ালে ভালো করবেন। নিজের ভুল-ত্রুটি নিজেই সংশোধন করার চেষ্টা করুন। বিদেশযাত্রা শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ রাজনৈতিককর্মীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পরতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পাওনা টাকা আদায়ের চেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিনিয়োগে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কোনো ঘনিষ্ঠ ব্যক্তির জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যয় বৃদ্ধির আংশকা আছে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।