দশেদশ

নওশীন

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:১৩
মিডিয়াজগতে নিজের প্রতিভা দিয়ে এরমধ্যেই দর্শকদের হূদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয়শিল্পী নওশীন। গতানুগতিক সেলিব্রেটির তক্মাটাকে পাশ কাটিয়ে তিনি মিডিয়াজগতে বিচরণ করছেন ভিন্ন এক স্টাইলে। মিডিয়াজগতে নিজের যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠা করেছেন তার আজকের অবস্থানে। মেধাবী এই অভিনেত্রী এবার কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা, মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেককিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত ১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন  আমার বাবা (আমজাদ হোসেন) ২টি কারণ যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়  মানুষকে অনেক ভালোবাসতে পারি।  খুব সহজেই মানুষকে বিশ্বাস করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই  অনেকে বেশি জেদি।  সহজেই রেগে যাই।  সিডিউল মিস করি। যদিও আমার নিজের ইচ্ছায় না। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি।  জয়া আহসান  সুবর্ণা মুস্তাফা  অমিতাভ বচ্চন  আমির খান ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি  রাম গোপাল ভার্মা  আমির খান  আফজাল হোসেন  আফসানা মিমি  জেমস ক্যামেরন ৬টি প্রিয় চলচ্চিত্র  হোম অ্যালন  লগান  দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে  আঞ্জুমান  শ্বেত পাথরের থালা  পরিণীতা ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি  সুইজারল্যান্ড  কুয়াকাটা  জাফলং  প্যারিস  সানফ্রান্সিসকো  আগ্রার তাজমহল  কক্সবাজার ৮টি প্রিয় খাবার  চিকেন ফ্রাই  চটপটি  চেরিয়াকি  পাসতা  ভ্যানিলা মিল্ক শেইক  ডাল আলু ভর্তা  শুঁটকি মাছ ৯ জন পছন্দের লেখক  সমরেশ মজুমদার (উত্তরাধিকার)  সুনীল গঙ্গোপাধ্যায় (প্রথম আলো)  হুমায়ূন আহমেদ (লীলাবতী)  ইমদাদুল হক মিলন (নূরজাহান)  স্টিফেন কিং (দ্য সাইনিং)  চার্লস ডিকেন্স (অলিভার টুইস্ট)  উইলিয়াম ফকনার (এজ আই লে ডাইং)  বুদ্ধদেব গুহ (বাতিঘর)  হেনরি জেমস (দ্য আমেরিকান) ১০টি প্রিয় নাটক  ইকুয়াল টু  এখনো আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে  একটি ফোন করা যাবে প্লিজ  হঠাত্ দেখা  কোথাও কেউ নেই  তবুও বৃষ্টি  আজ রবিবার  জয়িতা  স্পর্শের বাইরে  বন্ধন।