খোঁজখবর

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:১৫
কুসুমের প্রেম সোহানকে ভালোবেসেছিল শ্রাবণী। আজও হয়তো বাসে। প্রতিষ্ঠার মোহে শ্রাবণীকে ছেড়ে নেতার মেয়ে আনিতাকে বিয়ে করে সোহান। জীবনসঙ্গীর পরিবর্তন জীবনের পরিবর্তন নিয়ে এলেও সে জীবনে প্রাণের উচ্ছ্বাস নেই। ঝগড়া এবং সন্দেহের মাত্রাটা আরও বেড়ে যায় যখন স্ত্রী আনিতার হাতে শ্রাবণীকে নিয়ে সোহানের ভালোবাসার স্মৃতি আঁকা ডায়েরিটা পড়ে, যে ডায়েরিটা সোহানের জন্য শ্রাবণীর পক্ষ থেকে বিশেষ দিনের উপহার ছিল। দু’মলাটের ভেতর শ্রাবণীর গল্প স্ত্রী আনিতা মেনে নিতে পারে না। এমনি গল্পের নাটকে শ্রাবণী চরিত্রে অভিনয় করেন কুসুম সিকদার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকের গল্পটি চমত্কার। আমার চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আমি সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ আর এ রাহুলের পরিচালনায় ঈদের জন্য নির্মিত ‘প্রেম ও সময়ের গল্প’ শিরোনামের এ নাটকে আরও অভিনয় করেন কল্যাণ, আদনান, সুমাইয়া হীরা, দিলু প্রমুখ। কলকাতার ছবিতে কলকাতার ছবিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। গত ১৩ জুন থেকে সিমলা কলকাতায় ছবির শুটিং শুরু করেছেন মুম্বাইয়ের জনপ্রিয় নায়ক গোবিন্দর বিপরীতে। গীত সংগীত প্রোডাকশনের ব্যানারে পিন্টু দাস প্রযোজিত ছবিটির নাম ‘সমাধি’। ছবিটি পরিচালনা করছেন সোনাল চট্টোপাধ্যায়। সিমলা জানান, ‘কলকাতার ছবিতে কাজ করছি, এটা আমার জন্য সম্মানের। সেইসাথে যার সাথে কখনোই ছবিতে কাজ করার কথা কল্পনাও করিনি সেই গোবিন্দর সাথে একই ছবিতে কাজ করছি। সত্যিই এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যথাসাধ্য চেষ্টা করছি ছবিটিতে আমার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ এদিকে সিমলা অভিনীত ‘রূপগাওয়াল’ ছবিটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে তার বিপরীতে আছেন নিলয়। এ ছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির কাজ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ও মডেল ইমন এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এবারই প্রথম তিনি কোনো প্রতিষ্ঠানের একক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করবেন। ঢাকার গুলশান-২-এর ৪৪নং রোডে অবস্থিত ‘মেন্জ বাংলাদেশ’ প্রিমিয়াম সেলুনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গত ১৫ জুন থেকে ইমন কাজ শুরু করেছেন। ইমন বলেন, ‘এর আগে যৌথভাবে আমি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। কিন্তু এবারই প্রথম আমি এককভাবে কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। প্রতিষ্ঠানটির প্রচারের ব্যাপারে বিশেষ করে তরুণ সমাজের কাছে এর চাহিদা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাব। মেন্জ বাংলাদেশ এই সময়ের আধুনিক এক প্রিমিয়াম সেলুন। বিশেষ ছাড়ে এখন কাজ করে যাচ্ছে এটি।’ এদিকে ইমন গত সপ্তাহে মালয়েশিয়া থেকে ‘পায়রা’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। শুটিং চলছে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির। এরইমধ্যে তিনি শেষ করেছেন চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ছবির কাজ। এই ছবিতে তার বিপরীতে আছেন মডেল আলিশা। ইমন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এই তো ভালোবাসা’। এবার প্রযোজনায় অভিনয় থেকে প্রযোজনায় এলেন চিত্রনায়িকা রোমানা। সম্প্রতি তিনি একটি খণ্ডনাটক প্রযোজনা করেছেন। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের শিরোনাম ‘আক্রোশ’। নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। প্রযোজনার পাশাপাশি এ নাটকে তিনি অভিনয়ও করেছেন। এতে তার বিপরীতে রয়েছেন সজল। প্রযোজনা প্রসঙ্গে রোমানা জানান, অধিকাংশ অভিনয়শিল্পী এখন প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাদের দেখাদেখিই তিনি প্রযোজনায় আসার পরিকল্পনা করেছেন। এর আগেও তিনি কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে শেয়ার করে একাধিক নাটক প্রযোজনা করেছেন। কিন্তু এবারই প্রথম তিনি এককভাবে নাটক প্রযোজনা করলেন। ‘আক্রোশ’ নাটকটি দিয়ে রোমানা পূর্ণাঙ্গ প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। এখন থেকে মাঝেমধ্যেই তিনি নাটক প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। এই নাটকের গল্প গড়ে উঠেছে এক দম্পতির শহুরে জীবনের টানাপোড়েন নিয়ে। নাটকের গল্প প্রসঙ্গে রোমানা জানান, এ নাটকে স্বামী-স্ত্রীর মজার ও কষ্টের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তিন বছর পর সূচনা সংগীতে কুমার বিশ্বজিত্ ফরিদ আহমেদের সুরে ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানটি আবারও কুমার বিশ্বজিত্ গান এনটিভির প্রথম ধারাবাহিক ‘অন্ধকারের ফুল’-এর সূচনা সংগীত হিসেবে। সর্বশেষ কুমার বিশ্বজিত্ ফরিদ আহমেদের সুর-সংগীতায়োজনে নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দেন তিন বছর আগে মীর সাব্বির পরিচালিত ‘মকবুল’ নাটকে। তিন বছর পর আবারও ফরিদ আহমেদের সুরে মঈন খান রূপী পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘দেখা হবে বন্ধু’ নাটকের সূচনা সংগীত ‘কখনও তো পড়বে মনে, তুমি আমি ছিলাম দু’জনে’-তে কণ্ঠ দিলেন কুমার বিশ্বজিত্। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কুমার বিশ্বজিত্ বলেন, ‘ফরিদ মামা আমাদের সংগীতাঙ্গনের খুবই সিনসিয়ার একজন সংগীত পরিচালক। একজন অত্যন্ত সহনশীল সংগীত পরিচালকও বটে। একটি গানের সর্বোচ্চ ভালোলাগার ক্ষেত্রে শিল্পীর সাথে শেয়ারিংয়ের মাধ্যমে কম্প্রোইজ করে ফরিদ মামা কাজ করেন আন্তরিকতা আর একাগ্রতা নিয়েই। নতুন গানটি অসাধারণ হয়েছে।’