সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
ইয়ামলা পাগলা দিওয়ানা ২
দেওলদের বহুপ্রতীক্ষিত ও বহুলালোচিত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ নিয়ে যেমন প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এখন গত সপ্তাহে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নিয়ে মাতামাতি চলছে। অনেকের আশা ছিল চলচ্চিত্রটি প্রথম সপ্তাহান্তে অন্তত আগের সপ্তাহে মুক্তি পাওয়া ফিল্মটিকে ছাড়িয়ে যাবে।
দ্য পার্জ
‘লিটল নিউইয়র্ক’ চলচ্চিত্রের জন্য খ্যাত জেমস ডিমোনাকো পরিচালিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘দ্য পার্জ’। তিনি চলচ্চিত্রটির কাহিনীও লিখেছেন। পরিচালক হিসেবে এটি তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও তিনি এর আগে ‘দ্য নেগোশিয়েটর’ (১৯৯৬) এবং ‘জ্যাক’র মতো নন্দিত চলচ্চিত্রের কাহিনী লিখেছেন। মুক্তির পর সিনেমাটি দর্শকের নজর কেড়েছে।
বলিউড টপচার্ট
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অদিত্য রায় কাপুর
ইয়ামলা পাগলা দিওয়ানা ২
সানি দেউল, ববি দেউল, ধর্মেন্দ্র
আওরাঙ্গজেব
অর্জুন কাপুর, সাশেহ আগা, ঋষি কাপুর
ইশক ইন প্যারিস
প্রীতি জিনতা, রেহান মালিক
গো গোয়া গন
সাইফ আলী খান, কুনাল খেমু,
বীর দাস
হলিউড টপচার্ট
দ্য পার্জ
এথান, লেনা হেডেই, অ্যাডেলাইড কেন
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স
ভিন ডিজেল, পল ওয়াকার, ডুয়াইন জনসন, মিচেল রডরিগেজ
নাউ ইউ সি মি
জেসে আইজেনবার্গ, ইসলা ফিশার, মরগ্যান ফ্রিম্যান
দ্য ইন্টার্নশিপ
ভিনসে ভন, ওয়েন উইলসন, ডিলান ও’ব্রায়েন
এপিক
বিয়ন্স, জশ হ্যাচারসন, কলিন ফ্যারেল
