১৯৯১ সালে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ‘হাসিখুশি’র মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক হয়েছিল সাবরীন শাকা মীমের। তবে অভিনেত্রী হিসেবে তার উপস্থিতি প্রথম দর্শকদের চোখে পড়েছিল আমজাদ হোসেনের ‘উঠান’ নাটকটির মধ্য দিয়ে। মাঝে কিছুটা বিরতি থাকলেও শিশুশিল্পীর বৃত্ত ভেঙে মীম আবারও নিজেকে পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রয়াস চালান নব্বইয়ের দশকের শেষ ভাগে। এ সময় ‘দ্য নেম অব অ্যা রিভার’ শীর্ষক একটি ভিন্নধর্মী চলচ্চিত্রে কাজ করেন মীম। অন্যদিকে ’৯৯ সালে আজিজুল হাকিমের বিপরীতে নজরুলের নাটক ‘অতৃপ্ত কামনা’য় কাজ করবার মধ্য দিয়ে ছোটপর্দায় ভিন্ন যাত্রা শুরু করেন মীম। নানা সময়ে কাজ করেন ‘দুঃখ সুখে সাধু ব্যঞ্জন’, ‘অবশেষে অবসান’, ‘ধুলোর মাখামাখি’, ‘নীল মেঘের কান্না’, ‘কোনো এক গাঁয়ের ফুলী’, ‘চন্দ্রবোড়া’, ‘হরতনের বিবি’, ‘নিষিদ্ধ বনভূমি’সহ বেশ কয়েকটি দর্শকনন্দিত নাটকে। আগামী ২৫ জুন ছোটপর্দার এই তারকা অভিনেত্রীর জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে মীম-এর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
এ সপ্তাহে যাদের জন্মদিন
২১ জুন :মৌ, নির্মলেন্দু গুণ
২২ জুন :অমরেশ পুরী, ড্যান ব্রাউন, মেরিল স্ট্রিপ
২৩ জুন :সিরাজুল ইসলাম চৌধুরী, সমুদ্র গুপ্ত, রাজ বাব্বর
২৫ জুন :মীম, কারিশমা কাপুর, আফতাব শিবদাসানী
