‘আসলে দেশের সার্বিক অবস্থা তো এখন ভালো না। টিভি চ্যানেল খুললেই অস্থিরতার দৃশ্য দেখতে-শুনতে হয় শুধু। তাই কিছুদিন একটু দূরেই ছিলাম মিডিয়া থেকে। তবে গান তৈরি বন্ধ ছিল না। নতুন নতুন বেশ কিছু গান বেঁধেছি একক অ্যালবামের জন্য। আসছে রোজা অথবা কোরবানি ঈদে এককটি প্রকাশ করব। আর ব্যান্ডের অ্যালবামের কাজও শেষ পর্যায়ে। একটু ঘষামাজা করেই এটিও প্রকাশ করব। আশা করছি আমার ও চাইমের ভক্ত-শ্রোতারা চলতি বছরেই ব্যান্ড ও আমার একক অ্যালবাম হাতে পেয়ে যাবেন।’
ব্যান্ডশিল্পী খালিদ
মিডিয়া থেকে দূরে থাকা প্রসঙ্গে বলেন।
‘ভালোলাগা থেকেই এখন অভিনয় করি। ভালো চরিত্র ও ভালো গল্প হলেই পর্দায় উপস্থিত হতে ইচ্ছা হয়। ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েই পর্দায় থাকছি। তা ছাড়া মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর অভিনয়ের মধ্য দিয়ে একাকী সময়টা বেশ ভালোই কেটে যায়।’
অভিনেত্রী চম্পা
দুই পর্দায় অভিনয় প্রসঙ্গে বলেন।
