ওস্তাদ পরেশ ভট্টাচার্য স্মরণসভা

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:২০
কিশোরগঞ্জ প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ পরেশ ভট্টাচার্যের ১৯তম প্রয়াণবার্ষিকী পালিত হয় গত ১৩ জুন। পরেশ ভট্টাচার্য সংগীত পরিষদ ওইদিন সন্ধ্যায় ময়ূখ খেলাঘর আসর মিলনায়তনে আয়োজন করে স্মরণসভা। তাছাড়াও প্রয়াত সংগীতজ্ঞের রচিত ও সুরারোপিত গান পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। গঙ্গেশ ভট্টাচার্য শিবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী বিজন দাস। সংগীত পরিবেশন করেন শিবেশ ভট্টাচার্য, শিপলু ভট্টাচার্য, তানজিনা হোসেন পলি, অধ্যাপক সিরাজুল ইসলাম, শামীমা বেগম, মকবুল হোসেন ফারুক, আয়েশা আক্তার সাথী, ঐশী ভট্টাচার্য, জান্নাতুল নাঈম পিংকী, বিকাশ সরকার, রতন ভৌমিক ও দুলাল চন্দ্র দাস। যন্ত্র সংগীতে ছিলেন দেবাশীষ রায় পার্থ, বাপ্পী ভট্টাচার্য ও রুহুল আমিন। সংগীত পরিচালনায় ছিলেন শিবেশ ভট্টাচার্য।