পাঠচক্রের বর্ষাবরণ অনুষ্ঠান

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:২০
ঠাকুরগাঁও পীরগঞ্জ পাঠচক্রের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে গত ১৫ জুন সন্ধ্যায় বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রের অন্যতম সদস্য মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, বর্ষা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ ও বর্ষার ‘সাহিত্য পত্র’র মোড়ক উন্মোচন করা হয়।