কুমিল্লা
কুমিল্লায় গীতিগুঞ্জ সংগীত একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আজি গাও মহাগীত, মহাআনন্দে’। গত ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বীরচন্দ্র নগর মিলনায়তনে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ সংগীত আয়োজনে নগরীর সংগীতপ্রেমী অসংখ্য দর্শক-শ্রোতার সমাগম হয়। শাস্ত্রীয় সংগীতশিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় এতে গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন স্থানীয় গুণী শিল্পীরা।
