রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:২২
মৌলভীবাজার কমলগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিপুরী ললিতকলা একাডেমীর উদ্যোগে গত বৃহস্পতিবার রাত ৮টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমীর অডিটোরিয়ামে একাডেমী পরিচালক রামকান্ত সিংহের সভাপতিত্বে ও শুভাশীষ সমীরের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, কমলগঞ্জ থানার ওসি বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন নাথ, মণিপুরী ললিতকলা একাডেমীর পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট লেখক ড. রঞ্জিত সিংহ, লেখক-গবেষক আহমদ সিরাজ, বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি সুজিত কুমার সিংহ ও ঢাকাস্থ সাধনা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক লুবনা মরিয়ম। আলোচনা সভা শেষে নৃত্য, সংগীত ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটিকা ‘খ্যাতির বিড়ম্বনা’ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশিত হয়। ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে নায়ক চরিত্রে অভিনয় করেন মণিপুরী ললিতকলা একাডেমীর পরিচালক রামকান্ত সিংহ। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।