গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৯:৫৭
আপনার কাছে এই রেকর্ডটিকে নেহাত অপ্রয়োজনীয় বলেই মনে হতে পারে। তবে আপনার কাছে যতই গুরুত্বহীন হোক না কেন সারি সারি মানুষের টাওয়েল বা তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে তোয়ালে-বন্ধন (অনেকটা মানববন্ধনের মতোই) তৈরি করার একটি রেকর্ড কিন্তু সত্যিই আছে গিনেজের পাতায়। আর এই রেকর্ডটি গড়েন অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত মাস্টার প¬াম্বার্স অ্যান্ড গ্যাসফিটার্স অ্যাসোসিয়েশনের ২৬১ জন কর্মী। মূলত ওয়ার্ল্ড প¬াম্বিং ডে উপলক্ষে প¬াম্বিং (পানির লাইন ও কলের মিস্ত্রি) পেশার প্রতি মানুষের সচেতনতা বাড়াতেই গোসল করার তোয়ালে ও বিচে ব্যবহূত তোয়ালের সমন্বয়ে ২৬১ জন কর্মী বিশ্বের বৃহত্তম এই তোয়ালে-বন্ধন তৈরি করেন।