যাত্রাশিল্পের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ প্রণয়ন করে।
উক্ত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালককে চেয়ারম্যান করে ১৫ সদস্যবিশিষ্ট একটি যাত্রাশিল্প উন্নয়ন কমিটি-২০১২ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা এবং রাত ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৪টি করে পালা প্রদর্শনের মাধ্যমে ৩ দিনব্যাপী ৩য় যাত্রা উত্সব-২০১৩ আয়োজন করা হয়েছে।
