আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনের সামনে থেকে দালাল চক্রের ৩০ সদস্যকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্র্যমমাণ আদালত। বুধবার দুপুর ১২টার অভিযানে র্যাব-২ তাদের আটক করে এ সাজা দেয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃতরা হল ওমর ফারুক, তারিকুল ইসলাম ওরফে তুষার, আবু বকর সিদ্দিক ওরফে আরিফ, আহাদ আনসারী, শিপন সরদার, সেলিম ব্যাপারী, এনামুল হক ওরফে সালু, শাহ আলম, মামুন, মোস্তাফিজুর রহমান, তুহিন শেখ, শরিফুল ইসলাম, শাহ আলম ফকীর, জহিরুল ইসলাম মানিক, জাহের আলী, লিটন, মজিবর রহমান, ওয়াহিদ হোসেন বাবু, নুরেন্নবী, আজিজুল খান, মামুন, আব্দুর রহিম, আয়নাল হোসেন, আবুল খায়ের, আজিজুল ইসলাম ওরফে আজিজ, শাহিন হাওলাদার, সালেহা, মাকসুদা, নয়নতারা ও মইফুল আক্তার। র্যাব-২ জানায়, পাসপোর্ট অফিসের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান করে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল তারা।
