বুধবার থেকে কুষ্টিয়ার কুমারখালিতে শুরু হয়েছে তিনদিনব্যাপি জাতীয় কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা পরিষদ চত্ব্বরে মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমারখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল কবির।