গোয়াইনঘাটে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশসহ আটক ২

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৭
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার জাফলং ইউনিয়নের আলীর গ্রাম নামক স্থানে ভারত থেকে চোরাইপথে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ আনার সময় পুলিশ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সাহাবউদ্দিন বেড়া (৫৫), আব্দুর রাজ্জাক (২৫) । দু’জনই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। গোয়াইনঘাট থানা কর্তৃক বিশেষ অভিযানে এগুলো উদ্ধার বিষয়ে গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পরে আসামিদ্বয়ের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়।