স্থায়ী নিয়োগপত্র প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন। কর্মচারীরা কাজে যোগ না দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন।
আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেন, দিনাজপুর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা কাজ করে আসছেন। সম্প্রতি বোর্ডের এক সভায় ৮৫ জন কর্মচারীকে স্থায়ী নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত হয়। গত ১৬ জুন বোর্ডের চেয়ারম্যান তাদের স্থায়ী নিয়োগপত্র প্রদান করার কথা থাকলেও বোর্ড কর্তৃপক্ষ জানায়, ১৮ জুন তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। কিন্ু্ত গতকাল ১৮ জুন নিয়োগপত্র প্রদান করা হয়নি।
