মানিকগঞ্জের হাটিপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার স্কুল পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়ে। শিক্ষকদের শাসন আর পরিবার বিষয়টি জেনে যাওয়ায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই শিক্ষার্থী। সাবিনার আত্মহত্যার জন্য শিক্ষকদের দায়ী করে গত মঙ্গলবার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে বিক্ষোভ করেছে। এ বিষয়ে সাাবিনার বাবা কাজী সালাম ঘটনার কথা স্বীকার করে বলেন লজ্জা আর অপমানের কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে।
