জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর (উত্তর) দারুস সালাম থানা কমিটি গঠিত হয়েছে। কেএম জাকারিয়াকে সভাপতি ও মো: আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের কমিটির সাংগঠনিক সম্পাদক এইচএস ইমরান মোহাম্মদ মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাদির চৌধুরী ও আব্দুল গনি, সহ-সভাপতি এছহাক বিশ্বাস ও প্রচার সম্পাদক হান্নান মিয়া।-বিজ্ঞপ্তি
