পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হোসাইন আহমদ (৮৪) গত মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার বিভাগ, সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন এবং মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজারবাগ পুলিশ লাইন মসজিদে আগামীকাল শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে মরহুমের জানাজা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী মুশতারি বেগমের পাশে তাকে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
