বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও স্থানীয় সালামিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। হরতাল সফল করতে গতকাল বুধবার বিকালে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
গত ৮ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরদ্ধে আপত্তিকর লিফলেট বিতরণ করার অভিযোগে মওলানা আবুল হাসান ও তালতলা মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলামকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
