ধর্মনিরপেক্ষতা শান্তি বয়ে আনতে পারে না

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:৩৯
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মুফিত সৈয়দ মোঃ রেজাউল করীম, পীরসাহেব চরমোনাই বলেছেন, ধর্মনিরপেক্ষতা দেশে কোন শান্তি বয়ে আনতে পারে না। ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। তাই ইসলামী অনুশাসন মেনে চললে সমাজে ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইলের পুরাতন বাস টার্মিনাল চত্বরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নড়াইল জেলা আমীর মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য আলহাজ্ব জান্নাতুল ইসলাম, মাওলানা শামসুল হক, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ এম নাছির উদ্দিন, আইয়ূব হোসেন, মাওলানা নূরুন্নবী, হাফেজ কবীর উদ্দিন, রায়হান উদ্দিন প্রমুখ। পরে মুফিত সৈয়দ মোঃ রেজাউল করীম আগামী সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে মাওলানা ইমরান হোসেন ও নড়াইল-২ আসনে ডাঃ এম নাছির উদ্দিনকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ঘোষণা করেন।