বাংলাদেশে তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি ওয়াং বলেছেন, বিশ্ব অর্থনীতির নাজুক পরিস্থিতি সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। চট্টগ্রামকে আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করে তিনি বলেন, তাইওয়ানের উদ্যোক্তারা এদেশে বিনিয়োগে আগ্রহী। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ উপস্থিত ছিলেন।
