হাওয়া তো অদৃশ্য
কেবল অনুভব করা যায়
হাওয়া শ্বাস-প্রশ্বাস—অক্সিজেন
হাওয়া ঈশ্বরেরই প্রকাশ
এই জগতে—
আমরা কেবল মানুষের
প্রতিমূর্তি
যদি না থাকে প্রাণবায়ু—
সবারই যে ফেলতে হয়
শেষ নিশ্বাস?
যতক্ষণ জীবনদেবতা দেহের
ভেতর না দিলেন ফুঁ—
জীবন-মিঠাই
জিহ্বায় মিঠাইয়ের
স্বাদ লাগিয়ে
হাওয়া হয়ে যায়?
বলো লালন, বলো সাঁই
তবে কী করে হয়
হাওয়ার মিঠাই?
