স্কটিশ ঔপন্যাসিক ইয়ান ব্যাংকস
আর নেই
স্কটল্যন্ডের বিখ্যাত লেখক ইয়ান ব্যাংকস ১০ জুন ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সবসময় লেখালেখি ও কি-বোর্ডে ব্যস্ত থাকতেন। লিটন ব্রাউন বুক গ্রুপের এক প্রকাশক বলেছেন, ইয়ান ব্যাংকস ইউরোপের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় প্রেমের উপন্যাসের লেখক।’
মালয়েশিয়ান লেখকের ‘ওয়াল্টার স্কট প্রাইজ ফর হিস্টরিকাল ফিকশন’ জয়
মালয়েশিয়ার লেখক তান তুয়ান এং ব্রিটেনের সর্বোচ্চ মূল্যমানের সাহিত্য পুরস্কার ‘ওয়াল্টার স্কট প্রাইজ ফর হিস্টরিকাল ফিকশন’ লাভ করেছেন। তাঁর উপন্যাস ‘গার্ডেনিং অব ইভিনিং মিস্ট’ ৪১ হাজার ডলার আয় করে নিল ।
‘ব্রুকলিন বুক ফেস্টিভ্যাল’
আগামী ২২ সেপ্টেম্বর
আগমী ২২ সেপ্টেম্বর ‘ব্রুকলিন বুক ফেস্টিভ্যাল’ শুরু হবে। সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি, পাঠক ও লেখকদের পারস্পরিক মতবিনিময় ও কথোপকথনের সুযোগ সৃষ্টির জন্যই প্রতিবছর এ বইমেলার অয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে এই বইমেলাটি জমতে শুরু করে।
শামস আরেফিন
