প্রবন্ধ সমগ্র
হরিপদ দত্ত
প্রচ্ছদ :চারু পিন্টু
প্রকাশনায় :রোদেলা প্রকাশনী
দাম :৪০০ টাকা
ঔপন্যাসিক হরিপদ দত্ত প্রবন্ধকার হিসেবেও সমান সক্রিয়। রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত ‘প্রবন্ধ সমগ্র’ তাঁরই প্রমাণ। সাবলীল ভাষায় সাহিত্য, সাহিত্যিক, সাহিত্যের বর্তমান-ভবিষ্যত্, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ভাষার ওপর লেখা প্রবন্ধগুলো এই বইটিতে স্থান দিয়েছেন তিনি। বইটি পড়লে বিস্তৃত হবে আমাদের জ্ঞান, বোধ ও উপলব্ধির জগত্।
নোঙরের শেষ নেই
মোহীত উল আলম
প্রচ্ছদ :ধ্রুব এষ
প্রকাশনায় :অনুপম প্রকাশনী
দাম :১০০ টাকা
মোহীত উল আলম তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে চট্টগ্রামের পটভূমিকায় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়কে উপজীব্য করে ‘নোঙরের শেষ নেই’ উপন্যাসটি লিখেছেন। বইটির সব চরিত্র কাল্পনিক, ঘটনার বিন্যাসও কাল্পনিক। তবে মুক্তিযুদ্ধের বাস্তবতা হচ্ছে এর প্রেক্ষাপট। একটি পরিবারের দুর্বিসহ অভিজ্ঞতা এ উপন্যাসের বিষয়।
ডিজিটাল চলচ্চিত্র আমরা যেভাবে
শুরু করতে পারি
আশরাফ শিশির
প্রচ্ছদ :আশরাফ শিশির
প্রকাশনায় :অন্বেষা প্রকাশন
দাম :২৪০ টাকা
কোনো কাজ করতে হলে উদ্যোগ নিতে হয়। যাঁরা চলচ্চিত্র নির্মাণ করবেন ভাবছেন; কিন্তু কীভাবে শুরু করবেন ভেবে পাচ্ছেন না, তাঁদের জন্য এ বইটি। একটি চলচ্চিত্র নির্মাণ করতে যা প্রয়োজন, তার প্রায় সবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। যেমন চিত্রনাট্য কীভাবে লিখতে হবে, কোন ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হবে, কোথায় কী পাওয়া যাবে—এসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে বইটিতে।
আজহারুল হক ফরাজী
