রোমান্টিক ছবি ‘ইশাকজাদে’-এর কারণেই বলিউডে পরিণীতি চোপড়ার গ্রহণযোগ্যতা বেড়েছে। বরং এই এক ছবিতে কাজ করে নিজেকে একজন পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেও প্রমাণ করেছেন। আর তাই পরিচালকরাও আস্থা পাচ্ছেন তাকে কাস্ট করতে। সেই সুযোগে ৪টি বিগ বাজেটের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি ইয়াশ ফিল্মসের ব্যানারে মনিশ শর্মার পরিচালনায় রোমান্টিক ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এরইমধ্যে ছবিটির শুটিংও শুরু করে দিয়েছেন পরিণীতি। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
