অনেকটা নিয়মিত ঘটনাই হয়ে গেছে, পাকিস্তানে বলিউডের ছবি সেন্সরে আটকে যায়। এরপর কোনো কোনো ছবি চেষ্টা করে পরবর্তীতে চালানো হয়, আবার কোনো কোনো ছবি পাকিস্তান একেবারে ব্যান্ড করে দেয়। সেই ধারাবাহিকতায় এবার আটকে পড়ল ফারহান আখতার ও সোনম কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ভাগ মিকা ভাগ’। কারণ হিসেবে পাকিস্তানি সেন্সর বোর্ড তুলে ধরেছেন, ছবির গল্পে পাকিস্তানি রেফারিকে খুবই খারাপ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৯৪৭ সালের একটি ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে পাকিস্তানকেই দোষারোপ করা হয়েছে।
