এ বছরই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘কৃষ থ্রি’। তারিখও কনফার্ম হয়ে গেছে, আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এই মুহূর্তে ঋত্বিক রোশন আমেরিকায় অবস্থান করছেন। আগামী সপ্তাহেই ভারতে ফিরবেন বলে জানা গেছে। ফিরেই পুরোপুরি ব্যস্ত হয়ে পড়বেন ‘কৃষ থ্রি’-এর পোস্ট প্রোডাকশনে। কয়েকটি সিক্যুয়েন্সের শুটিংও বাকি আছে, সেগুলোও সম্পন্ন করা হবে এই সময়ের মধ্যেই। শুধু তাই নয়, এ বছর ঋত্বিকের হাতে অনেক কাজ। কেননা টম ক্রুজ ও ক্যামেরন ডায়েজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’-এর রিমেক ‘ব্যাং ব্যাং’-এর শুটিংও করতে হবে এ বছরই। ছবিটি এ বছরই মুক্তি দেওয়ার জন্য ভাবছেন ঋত্বিক রোশন।
