‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ শীর্ষক রিয়েলিটি শো দিয়েই মিডিয়াতে আগমন ইরফানের। খুব অল্প সময় হলেও এরইমধ্যে একাধিক ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এবার অভিনয় জগতের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ হতে চলেছে তার। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কাঁটা’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন আশরাফুর রহমান।
