বিনোদন প্রতিদিন চয়েজ

আজকের অনন্যা

আপডেট : ২০ জুন ২০১৩, ২০:০৯
আমাদের সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোনো ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় অপরের অঙ্গুলি নির্দেশে। আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল নয়, অত্যন্ত আবেপ্রবণ, যুক্তিহীন, তার অনুভূতি সহজে আহত হয়, সিদ্ধান্ত নিতে সময় লাগে, মোটেও আত্মবিশ্বাসী নয়, খুব বেশি পরনির্ভর এমন মিথ্যা প্রচারণা রয়েছে। সময় পাল্টেছে, নারী আর ঘরের কোণে নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময়-সুযোগের অভাবে প্রকাশ হয় না। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই আজকের অনন্যা অনুষ্ঠান। তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।