রাজধানী উচ্চ বিদ্যালয়

শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৪৮
রাজধানীর শেরে বাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় ঐ স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতরে চলে গেলেও তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। পরে স্কুলের শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। শিক্ষার্থীরা জানায়, মাহমুদুল হক আনাম নামে এক শিক্ষককে গতকাল সকালে একজন অভিভাবক লাঞ্ছিত করে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা স্কুলের সামনে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়ে সড়কের এক পাশ অবরোধ করে।