গাইবান্ধা: জীবন জীবিকার জন্য প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জেলার যমুনা-ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে বংশ পরম্পরায় বসবাস করে আসছে হাজার হাজার মানুষ। কিন্তু সম্প্রতি জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ যুদ্ধ আরো কঠিন হয়ে পড়েছে। নদীগুলো এখনো নৌযান চলাচলের উপযুক্ত না হওয়ায় কোন কোন চরের জনপদের লোকজনকে মাইলের পর মাইল ধু ধু বালু চর এভাবে পাড়ি দিয়ে মূল ভূখণ্ডের হাট থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস বহন করে আনতে হয়। ছবিটি গাইবান্ধার ফুলছড়ির চর থেকে ক্যামেরাবন্দি করেছে ইত্তেফাকের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
