বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:০০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় সীমান্তের ৩৮০ নম্বর পিলারের কাছে অবস্থান করার সময় ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ গুলি ছুঁড়লে আহত হন বালিয়াডাঙ্গীর জিয়াবাড়ি মোড়লহাট গ্রামের দাইমুল হক (২৫) ও পশিরুল ইসলাম (২৭)। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুঁড়লে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তারা পালিয়ে বাংলাদেশের সীমানায় ফেরত আসে।