বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার আলোচিত এসআই প্রত্যাহার

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:০৯
অবশেষে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার আলোচিত সেই এসআই মো. আব্দুল বারীকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় এসে পৌঁছে। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।