চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:১০
কোরআনে হাফেজ আলী আবদুল্লাহর (১৭) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিত্সকরা জরুরিভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:মাওলানা ইউসুফ আলী, এমএসএ নং ১২১১৬ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, নারায়ণগঞ্জ শাখা। ফোন: ০১৮২৯২২১৪৩৫ (বিকাশ)। ফাতেমা আক্তার ফুটফুটে শিশু ফাতেমা আক্তার (৬) হূদরোগে ভুগছে। সে ল্যাব এইড হাসপাতালে ডা. কর্নেল নূরুন নাহার ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে। তার অস্ত্রোপচারের জন্য কমপক্ষে তিন লাখ টাকার প্রয়োজন। তার সবজি বিক্রেতা পিতা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:মিসেস নাজমা আক্তার, সঞ্চয়ী হিসাব নং ০৩১০০৯০৫৯, জনতা ব্যাংক লিঃ, জিপিও শাখা, ঢাকা। ফোন:০১৭৬৮০২২৩৩৩।